বোরো রোপণে কৃষকের ব্যস্ততা

· Prothom Alo

বোরো ধান রোপণের এই ভরা মৌসুমে ব্যস্ততা বেড়েছে কৃষকের। যেন দম ফেলার ফুরসত নেই তাঁদের। জমি থেকে মুড়িকাটা পেঁয়াজ, রসুনসহ চৈতালি ফসল ওঠার সঙ্গে সঙ্গেই কৃষকেরা বোরো ধান রোপণের কাজে হাত দিয়েছেন। আগেভাগেই তৈরি করেছেন বীজতলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় মাঠে ছুটে চলা। কেউ বীজতলা থেকে ধানের চারা তুলছেন, কেউ খেত প্রস্তুত করছেন, আবার কেউবা রোপণ করছেন ধান। মাঠজুড়ে বোরো রোপণে কৃষকের এমন ব্যস্ততা নিয়েই এই ছবির গল্প।

Visit raccoongame.org for more information.

মই টেনে জমি প্রস্তুত করছেন কৃষক। কলের লাঙল (ট্রাক্টর) চালিয়ে জমি রোপণের উপযোগী করা হচ্ছে। হালের বলদ দিয়ে খেত প্রস্তুত করা হচ্ছে। বীজতলা তৈরির জন্য জমি থেকে পানি সরানো হচ্ছে। যন্ত্রের সাহায্যে জমিতে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে।জমি প্রস্তুত শেষে ধান রোপণ করছেন এক কৃষক। পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিচ্ছেন এক কৃষক। সদ্য লাগানো ধানের খেত থেকে আগাছা উপড়ে ফেলছেন এক কৃষানি। শ্যালো মেশিন চালিয়ে জমিতে সেচ দেওয়া হচ্ছে।

Read full story at source