১০ তারকার পোশাক নিয়ে ‘নেকেড ড্রেস’ বিতর্ক
· Prothom Alo
বলা হয়, তারকারা যখন লালগালিচায় আসেন, তখন শুধু ফ্যাশন নয়, সাহস ও ব্যক্তিত্বও প্রদর্শিত হয়। তবে বিশেষ করে কিছু পোশাক সব সময়ই নজর কেড়ে নেয়। সেগুলো নিয়ে তৈরি হয় বিতর্ক। পিপল ডটকম এসব ছবিকে বলছেন ‘নেকেড ড্রেস’। তবে লালগালিচাসহ নানা আয়োজনে তারকাদের এসব ছবি তাঁদের ব্যক্তিত্বকেই বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। কেউ কেউ বিতর্কিত নেকেড ড্রেসগুলোকে মনে করে ‘সাহসিকতার প্রতীক’ হিসেবে। কেউ আবার ফ্যাশনের নতুনত্বের কথা বলেন।চলতি বছর গোল্ডেন গ্লোবে হাজির হয়ে পোশাক নিয়ে বিতর্কের মুখোমুখি হন অভিনেত্রী জেনিফার লরেন্স। আয়োজনে এসে নানা প্রশ্নের মুখেও পড়েন তিনি। মজা করেই একসময় বলেছিলেন, ‘আমার সঙ্গে কী খারাপ কিছু হতে যাচ্ছে, আমাকে ঝোলানো হবে।’অভিনেত্রী তিয়ানা টেইলরের পোশাক নিয়ে কোনো লাজ লজ্জা নেই। এটা তিনি নিজেই বলেছিলেন। এটাকে তিনি সাহসিকতা ও স্টাইল মনে করেন। টাইম হান্ড্রেড নেক্সটের একটি ইভেন্টে তিনি এভাবে হাজির হয়েছিলেন।অভিনেত্রী মার্গো রবি ‘দ্য বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমার প্রিমিয়ারে এভাবে এসে গত বছর সেপ্টেম্বরে আলোচিত হন। দামি জুয়েলারি দিয়ে সাজানো ছিল তাঁর পোশাক। তিনি এটাই আধুনিক স্টাইল বলেছিলেন।ডাকোটা জনসনকে এভাবে দেখে অনেকেই প্রশংসা করেন। তবে কেউ কেউ বিতর্কও করতে থাকেন। নারীদের একটি আয়োজনে এভাবেই তিনি হাজির হয়েছিলেন। তাঁর মতে, এটা ছিল সাহসিকতার বার্তা দেওয়া।গায়িকা ও অভিনেত্রী কিয়ারা অস্কার পার্টিতে কালো পোশাকে হাজির হন। ছবিটি তাঁর কাছে স্বাভাবিক মনে হলেও এটি বিতর্কের জন্ম দিয়েছিল।মেগান ফাহি ‘দ্য পারফেক্ট কাপল’ সিনেমার প্রিমিয়ার উঁচু হিলের সঙ্গে কালো পোশাকে হাজির হয়েছিলেন। তার এই সাজকেও ফেলা হয়েছিল ‘নেকেড ড্রেস’–এর কাতারে। এটা তিনি আদতে কোনো গুরুত্ব দেননি।গায়িকা ডুয়া লিপা ২০২৩ সালে বার্বি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে এভাবেই বার্বির সাজে হাজির হন। বিতর্ক হলেও তিনি ছবিটি নিয়ে জানিয়েছিলেন, ‘মারমেইড (মৎস্যকন্যা) চরিত্রের সঙ্গে মিলে যাবে, যে কারণেই আমি এটিই বেছে নিয়েছি।’২০২২ সালে প্যারিসের একটি ফ্যাশন শোতে কাইলি জেনার লাল পোশাকে এভাবেই হাজির হন। তাঁর পোশাক নিয়ে কেউ কেউ বিতর্কিত মন্তব্য করলেও তিনি গুরুত্ব দেননি। তাঁর কাছে বিতর্কের মতো কোনো কিছু মনে হয়নি।পোশাক নিয়ে অনেকবার বিতর্কের মুখোমুখি হয়েছেন বিয়ন্সে। একটি জাদুঘরের প্রদর্শনীতে ২০১৫ সালে তিনি এভাবে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন। তাঁকেও শুনতে হয়েছিল ‘নেকেড ড্রেস’–এর কথা। সে সময় তিনি চুপ ছিলেন।২০০০ সালে গ্র্যামি আয়োজনে জেনিফার লোপেজের উপস্থিতি আলোচনার জন্ম দেয়। তাঁর কাছে পোশাককে স্বাভাবিক মনে হলেও তাঁকেও শুনতে হয়েছিল ‘নেকেড ড্রেস’–এর কথা।
Visit likesport.biz for more information.