প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন আবদুস সাত্তার পাটোয়ারী

· Prothom Alo

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত দলটির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Visit cat-cross.com for more information.

আবদুস সাত্তার পাটোয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

Read full story at source